• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ ‎লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ ‎নিরাপদ সড়কের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলার সংঘর্ষে ববি শিক্ষার্থী ইয়াসিনসহ নিহত ৩, জাতীয় ছাত্রশক্তির শোক দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ, ববি শিক্ষার্থী সহ নিহত ২

পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ পরিবারের নাম পরিবর্তন

স্টাফ রিপোর্টার / ১৬৮ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২২ জুন, ২০২৫

পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীসহ তার মা ও ফুফার নামে বরিশালে নামকরন করা পাঁচটি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।

এ সংক্রান্ত নোটিশ জারি করেছে বরিশাল শিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয় ওই নাম পরিবর্তন করেছে বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।

আজ রবিবার (২২ জুন) দুপুরে নোটিশের বরাত দিয়ে শিক্ষাবোর্ডের দায়িত্বশীল একটি সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি কলেজের নাম পরিবর্তন করে নতুন নামকরন করা হয়েছে “কাউনিয়া সরকারি কলেজ”।

এছাড়াও বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় দেশরত্ম শেখ হাসিনা মহাবিদ্যালয়ের পরিবর্তে “আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়”, আগৈলঝাড়া উপজেলা সদরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি ডিগ্রি কলেজের পরিবর্তে “আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজ”,

পিরোজপুরের নাজিরপুর উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয়ের পরিবর্তে “নাজিরপুর সরকারি মহিলা কলেজ” এবং ভোলার সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের পরিবর্তে “ভোলা সরকারি মহিলা কলেজ” নামকরণ করা হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা চেয়েছিলো। তালিকা পাঠানোর পর তারা নাম পরিবর্তন করেছে। বিষয়টি নোটিশ আকারে জানিয়ে দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলোতে ওই নোটিশ পাঠানোর পর অনেকেই নাম পরিবর্তনের সাইনবোর্ড স্থাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/