• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ ‎লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ ‎নিরাপদ সড়কের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলার সংঘর্ষে ববি শিক্ষার্থী ইয়াসিনসহ নিহত ৩, জাতীয় ছাত্রশক্তির শোক দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ, ববি শিক্ষার্থী সহ নিহত ২

রমজানের আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে

দর্পন ডেস্ক / ১৮২ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবের প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার (১৩ জুন) বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। যৌথ সংবাদ সম্মেলনে বিবৃতিটি পড়ে শোনান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

যৌথ বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে আগামী বছর রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।

প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জন করা প্রয়োজন হবে।

তারেক রহমান প্রধান উপদেষ্টার এ অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসু আলোচনার জন্য ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/