• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
দ্রব্যমূল্যের দাম কমায় সরকারের ওপর সন্তুষ্ট জনগণ -রহমাতুল্লাহ নিয়ামতি ইউনিয়নে চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার নতুন সরকারের দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল বিচলিত: রহমাতুল্লাহ ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সম্মানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইফতার বা‌কেরগঞ্জের ইউপি চেয়ারম্যানের ওপর হামলা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার হানিট্রাপ ও চাঁদাবাজির অভিযোগে বরিশালে নারীসহ গ্রেপ্তার ২ সংস্কার বাস্তবায়ন না করার নানা ফন্দি আঁটছে সরকার : নাহিদ তরমুজ আবাদে রেকর্ড করেছে দক্ষিণাঞ্চল

পিরোজপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি ‎

হাসান মামুন, পিরোজপুর / ১৪৫ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিমগাছ রোপণের উদ্যোগে নিয়েছে পিরোজপুরে জেলা ছাত্রদল। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে নিমগাছ রোপণ করে এ কর্মসূচি পালন করা হয়।পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকরা। ‎

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান মনু, সাংগঠনিক সম্পাদক রানা মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার অভি, প্রচার সম্পাদক ইফতেখার আহমেদ রনিসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। ‎এ সময় জেলা ছাত্রদলের সভাপতি বলেন, পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম।

ছাত্রদল সবসময় মানবিক ও জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। আমরা এ কর্মসূচির অংশ হিসেবে জেলার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার গাছ রোপন করবো। উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদল সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/