• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

অবরোধ শেষ রাত বারোটায়, ভোররাতে ইলিশ নিয়ে ঘাটে জেলেরা

আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা প্রতিনিধি / ২৩৩ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

বঙ্গোপসাগরে ৫৮ দিনের অবরোধ শেষ হয়েছে রাত বারোটায়। ভোরে ট্রলার বোঝাই করে ইলিশ নিয়ে ঘাটে ফিরেছে জেলেরা। এ নিয়ে চলছে কানা ঘুষা।
গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন রাত বারোটা পর্যন্ত সমুদ্রে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে মৎস্য অধিদপ্তর। গতকাল বুধবার রাত ১২ টায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে।
অবরোধ শেষে শত শত জেলেরা ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারের জন্য ছুটে যেতে দেখা গেছে।অন্যদিকে এর ভিন্ন চিত্রও দেখা গেছে। বুধবার রাতে অবরোধ শেষ হলেও ভোর রাতে গভীর সমুদ্রে থেকে ট্রলার বোঝাই করে ইলিশ সহ অন্যান্য মাছ নিয়ে আলীপুর-মহিপুর মৎস্য বন্দর ঘাটে ফিরে এসেছে জেলেরা। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
তবে অবরোধ শেষ হবার ১৫ দিন আগেই অনেক অসাধু জেলেরা অমান্য করে গভীর সমুদ্রে মাছ শিকারের জন্য জন্য চলে যায়। অবরোধ শেষ হতে না হতেই এসব জেলে ট্রলার ইলিশ নিয়ে ঘাটে ফিরতে শুরু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার বিকেলে অনেক ট্রলার কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে নোঙর করে থাকতে দেখা গেছে। এসব ট্রলার অবরোধের সময় সীমা শেষ হবার সাথে সাথেই আলীপুর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র সহ বিভিন্ন মৎস্য আড়তঘাটে ফিরে এসে সকালেই খোলা বাজারে মাছ বিক্রি শুরু করেছে।
এদিকে প্রতিবছর অবরোধ শেষ হবার চব্বিশ ঘণ্টা আগে বরফ উৎপাদন এর অনুমতি দিয়ে থাকে কিন্তু চলতি বছর অবরোধ শেষ হবার ৮ দিন আগেই বরফকল গুলোতে বরফ উৎপাদন এবং বিপনন এর অনুমোদন দিয়েছেন জেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য কর্মকর্তারা। সাধারণ মানুষের অভিযোগ এরই সুযোগ নিয়েছে অসাধু জেলে ও আড়তদাররা। এরই মধ্যে গতকাল সকালে গভীর সমুদ্রে মাছ শিকাররত একটি ট্রলিং ট্রলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের ১২ জেলেকে অপর একটি মাছধরা ট্রলারে ঊদ্ধার করা হয়েছে।
 অবরোধ শেষে গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়া জেলেরা আবহাওয়া অনুকুলে থাকলে ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে তীরে ফিরে আসবেন এমনটাই প্রত্যাশা মৎস্যজীবিরা।
এবারই প্রথম ভারতের সঙ্গে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। উপকূলের ৫৮ দিন মাছ ধরা থেকে বিরত থাকায় সামুদ্রিক ৪৭৫ প্রজাতির মাছের প্রজনন সুষ্ঠ হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/