• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দ্রব্যমূল্যের দাম কমায় সরকারের ওপর সন্তুষ্ট জনগণ -রহমাতুল্লাহ নিয়ামতি ইউনিয়নে চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার নতুন সরকারের দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল বিচলিত: রহমাতুল্লাহ ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সম্মানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইফতার বা‌কেরগঞ্জের ইউপি চেয়ারম্যানের ওপর হামলা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার হানিট্রাপ ও চাঁদাবাজির অভিযোগে বরিশালে নারীসহ গ্রেপ্তার ২ সংস্কার বাস্তবায়ন না করার নানা ফন্দি আঁটছে সরকার : নাহিদ তরমুজ আবাদে রেকর্ড করেছে দক্ষিণাঞ্চল

নেপালের পথে বাংলাদেশের দুই সাংবাদিক

খবর বিজ্ঞপ্তি / ২৩৪ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ জার্নালিস্ট কনফারেন্স- ২০২৫ যোগ দিতে নেপালের পথে বাংলাদেশের দুই সাংবাদিক রফিকুল ইসলাম আজাদ ও মোঃ আবদুর রহমান। আগামী ১৩ ও ১৪ই জুন শুক্রবার ও শনিবার নেপালের রাজধানী কাঠমুন্ডে অনুষ্ঠিত হবে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক কনফারেন্স-২০২৫।

আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক কনফারেন্সে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছেন সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের এক্সিকিউটিভ মেম্বার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সার্ক জার্নালিস্ট ফোরাম সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুর রহমান ।

সার্ক জার্নালিস্ট ফোরাম’র সেন্ট্রাল কমিটি এবং নেপালের সাংবাদিক সংগঠন ন্যাশনাল ফোরাম ফর নেওয়ার জার্নালিস্ট যৌথভাবে নেপালের রাজধানী কাঠমুন্ডুতে আগামী ১৩ ও ১৪ই জুন, ২০২৫-এ আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক কনফারেন্সের আয়োজন করেছে।

ইতিমধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি গুরুত্বের সাথে সম্পন্ন করেছেন আয়োজক কমিটি। সম্মেলনে দক্ষিণ এশিয়ার ১০০ জনেরও বেশি সাংবাদিক অংশগ্রহণ করবেন এবং মাতৃভাষা সাংবাদিকতার চ্যালেঞ্জ, সুযোগ এবং সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা করবেন।

উল্লেখ্য, সার্ক জার্নালিস্ট ফোরাম দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করে আসছেন। ইতিমধ্যে গত দুই বছরে দশটি আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করেছে এই সংগঠন।

সর্বশেষ ভারতের রাজস্থানে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সেখানেও সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের এক্সিকিউটিভ মেম্বার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদের নেতৃত্বে বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/