• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
দ্রব্যমূল্যের দাম কমায় সরকারের ওপর সন্তুষ্ট জনগণ -রহমাতুল্লাহ নিয়ামতি ইউনিয়নে চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার নতুন সরকারের দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল বিচলিত: রহমাতুল্লাহ ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সম্মানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইফতার বা‌কেরগঞ্জের ইউপি চেয়ারম্যানের ওপর হামলা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার হানিট্রাপ ও চাঁদাবাজির অভিযোগে বরিশালে নারীসহ গ্রেপ্তার ২ সংস্কার বাস্তবায়ন না করার নানা ফন্দি আঁটছে সরকার : নাহিদ তরমুজ আবাদে রেকর্ড করেছে দক্ষিণাঞ্চল

ঝালকাঠিতে থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

আব্দুল মান্নান তৌহিদ, ঝালকাঠি প্রতিনিধি / ১৮৭ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ জুন, ২০২৫

ঝালকাঠিতে যাত্রীবাহী থ্রি-হুইলার (মাহিন্দ্রা) নিয়ন্ত্রণ হারিয়ে মিরাজ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় যাত্রী। আজ শুক্রবার (৬ জুন) সকাল আনুমানিক সোয়া ৬টার দিকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের ব্র্যাক মোড় পরিসংখ্যান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ বরগুনার বেতাগী উপজেলার বটতলা গ্রামের মতিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী গাড়িটিতে থাকা যাত্রীদের সূত্রে জানা গেছে, সকালে মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে বরিশাল থেকে ঝালকাঠির রাজাপুরে যাচ্ছিল। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান এবং গুরুতর আহত হন গাড়িটিতে থাকা অপর ছয় যাত্রী।

আহত যাত্রীরা হলো, কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের ইলাহী, একই উপজেলার বীণাপাণি গ্রামের রাসেল ও তাঁর স্ত্রী স্বর্ণা, রাজাপুর উপজেলার লেবুবুনিয়া গ্রামের নাসির এবং একই উপজেলার ব্র্যাক অফিস মোড়ের বাসিন্দা মনিরসহ আরও একজন। আহত চারজন বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপর একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সিয়াম আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় আহত সাতজনকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। চারজন বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। অপর এক যাত্রী প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় চলে গেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলেই একজন মারা গেছেন। তাঁর মরদেহ বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনেরা আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, মাহিন্দ্রাটিকে জব্দ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/