• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

পশুর চাহিদা মেটাতে বরিশালে ৩২৮ হাট

স্টাফ রিপোর্টার / ৩৮২ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ জুন, ২০২৫

কোরবানির ঈদে পশুর চাহিদা মেটাতে বরিশাল বিভাগে বসেছে ৩২৮টি হাট। এর মধ্যে বরিশাল জেলায় ৯৩টি। স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল অঞ্চলের হাটগুলোতে এখনও তেমন বিক্রি শুরু হয়নি। তবে হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবহনকালে চাঁদাবাজি ঠেকাতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

হাটগুলোতে মানসম্মত পশু বিক্রি নিশ্চিত করতে বিভাগের ছয় জেলায় ১৩৬টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ শুরু করেছে। এর মধ্যে বরিশাল জেলায় ৩১টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করেছে জেলা প্রাণিসম্পদ বিভাগ। এ ছাড়া সিটি এলাকার স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে চারটি হাটে কাজ করছে সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ।

তথ্য অনুযায়ী, এবার মহানগরসহ বরিশাল জেলায় কোরবানি উপলক্ষে ৭৯টি অস্থায়ী পশুর হাট বসছে। এ ছাড়া জেলায় আরও ১৪টি স্থায়ী হাট বসবে। ফলে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৯৩টি হাট মিলবে বরিশাল নগরসহ পুরো জেলায়। এর মধ্যে বরিশাল নগরের রূপাতলী, কালিজিরা বাজার ও কাগাশুরায় তিনটি অস্থায়ী ও বাঘিয়া এলাকায় একটি স্থায়ী হাট বসবে। পুরো বরিশাল বিভাগের ছয় জেলায় পশুর হাট বসছে ৩২৮টি।

বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান বলেন, মানসম্মত পশু নিশ্চিত করতে প্রতিটি হাটের জন্য একটি করে টিম এরইমধ্যে কাজ শুরু দিয়েছে। এ বছর বরিশাল বিভাগে পশুর চাহিদা রয়েছে চার লাখ ৩২ হাজার ৬১১টি। এ চাহিদা স্থানীয়ভাবে পূরণ হয়ে পশু উদ্বৃত্ত থাকবে।

বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক লুচিকান্ত হাজং জানিয়েছেন, হাটগুলো পশু, ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে জেলা এবং মহানগর পুলিশ। প্রতিটি হাটেই পুলিশের কন্ট্রোল রুম খোলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/