• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

কুয়াকাটায় বিশ্ব পরিবেশ দিবসে ফলজ ও বনজ চারা বিতরন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ১৮০ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ জুন, ২০২৫

প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুয়াকাটায় বর্নাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
বুধবার সকল ১০ টায় কুয়াকাটা পৌরসভা এবং বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের  যৌথ আয়োজনে দিবসটিপিাল উপলক্ষ্যে একটি শোভাযাত্রা  বের করা হয়। কুয়াকাটা পৌর ভবন থেকে মহসড়ক হয়ে  শোভাযাত্রাটি সৈকতে গিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে কুয়াকাটা পৌরসভায় এসে শেষ হয়। এসময় একটি গাছের চারা রোপন করেন কুয়াকাটা পৌর প্রশাসক মো.  ইয়াসীন সাদেক।

পরে কুয়াকাটা পৌরসভা  চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মো.  ইয়াসীন সাদেক । কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও স্কুল শিক্ষার্থীসহ এলাকাবাসীর মাঝে বিভিন্ন প্রজাতির ৫ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, শিক্ষক মাঈনুল ইসলাম মান্নান, শিক্ষক শিক্ষার্থী গনমাধ্যম কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/