• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ! বরিশালে ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশুকন্যা, স্কুলশিক্ষিকাসহ তিন নারী কারাগারে বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস অবশেষে গুড়িয়ে দেয়া হলো বসত ঘড়ের মাঝের সেই দুটি কবর বসত ঘরের মেঝেতে অলৌকিত ভাবে দুটি কবর ঘিরে তোলপাড়

বরিশালে পালানাট্যের কর্মশালা

স্টাফ রিপোর্টার / ৪৭৯ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩০ মে, ২০২৫

বরিশালে প্রথমবারের মতো প্রযোজনা ভিত্তিক পালানাট্যের মাসব্যাপী কর্মশালার আয়োজন করেছে জেলা শিল্পকলা একাডেমি।

শুক্রবার (২৭ মে) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নির্বাহী পর্ষদের সদস্য অধ্যাপক দেবাশীষ চক্রবর্তী, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক নিয়াজ মাহমুদ চন্দ্রদ্বীপ, সময় টেলিভিশনের ব্যুরো চীফ অপূর্ব অপু এবং জেলা জাসাসের সভাপতি এস.এম সাব্বির নেওয়াজ।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দেশের খ্যাতনামা পালাকার সায়িক সিদ্দিকী। মাসব্যাপী এই প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সনদ প্রদান করা হবে।
এই আয়োজনকে ঘিরে বরিশালের সংস্কৃতি অঙ্গনে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। দীর্ঘদিন পরে এমন আয়োজনকে কেন্দ্র করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা। তারা বলেন, পালানাট্য যেমন বাংলার ঐতিহ্য, তেমনি এর প্রযোজনা শেখার মাধ্যমে নতুন প্রজন্ম এই সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।
এই কর্মশালার মূল লক্ষ্য হলো বাংলার ঐতিহ্যবাহী পালানাট্যকে আধুনিক প্রজন্মের কাছে তুলে ধরা। পালাগানের চর্চা ও প্রযোজনার মাধ্যমে তরুণ সমাজের মাঝে শেকড়ের টান, আঞ্চলিক ভাষার মর্যাদা, মমত্ববোধ ও সংস্কৃতি চর্চার ধারা জাগিয়ে তোলা। বাংলার এই ঐতিহ্যবাহী শিল্পরূপকে আধুনিকভাবে উপস্থাপন করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষিত রাখা।

উল্লেখ্য, কর্মশালায় বরিশাল মহানগর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা প্রায় অর্ধশত সংস্কৃতি কর্মী অংশ নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/