• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

প্লাস্টিকের ড্রামভর্তি গাঁজাসহ আটক কারবারি

স্টাফ রিপোর্টার / ২১১ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫

পাচারকালে প্লাস্টিকের ড্রামভর্তি গাঁজাসহ পুলিশের হাতে আটক হয়েছে এক মাদক কারবারি। আটক নয়ন তালুকদার (১৯) বাগেরহাটের মোড়লগঞ্জ থানার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে। বুধবার (২১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদার।

তিনি জানান, গেল মধ্যরাতে বরিশাল-ঢাক মহাসড়কের গড়িয়ারপাড় বাসস্ট্যান্ড এলাকায় এসআই মো. তারিকুজ্জমান ও এএসআই মো. আজমল উদ্দিনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে বানারীপাড়ার উদ্দেশ্যে যাত্রার জন্য যানবাহনের অপেক্ষায় থাকা নয়ন তালুকদারকে একটি নীল রঙের ড্রামসহ আটক করা হয়।

আটকের পর ড্রামের ভেতরে তল্লাশি চালিয়ে ১০ টি পলিথিনের প্যাকেট পাওয়া যায়। যার  প্রতিটি প্যাকেটে এক কেজি করে মোট ১০ কেজি গাঁজা ছিল।

আটককৃতর বিরুদ্ধে একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে জানিয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদার বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/