• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

আ’লীগের সাবেক এমপি জেবুন্নেছা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ২৯৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও বরিশাল- ৫ (মহানগর-সদর) আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দিবাগত গভীর রাতে ঢাকার বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে স্বজনরা জানান।

জেবুন্নেছা আফরোজ বরিশাল সিটির সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণের স্ত্রী। ২০১৪ সালে এপ্রিলে সংসদ সদস্য থাকাবস্থায় হিরণ মৃত্যুবরন করলে জেবুন্নেছা উপনির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। ৫ আগষ্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলার তাকে আসামী করা হয়েছ্।

ওই পরিবারের সঙ্গে ঘনিষ্ট আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে জেবুন্নেছাকে তার রাজধানীর বাসা থেকে ডিবি পুলিশ আটক করেছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি মো: মিজানুর রহমানের এ বিষয়ে বলেন, জেবুন্নেছা আটক হয়েছে কিনা এ বিষয়ে রাজধানী থেকে তাদেরকে কিছু জানানো হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/