• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা রবিন ঢাকায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ২০৯ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

বরিশাল সদর উপজেলার ছাত্রলীগ নেতা খালেদ খান রবিনকে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে পুনরায় গ্রেফতার করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার ভোর রাতে তাকে আটক করা হয়।

খালেদ খান রবিন বরিশাল সদর উপজেলার ৭ নম্বর চরকাউয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি প্রার্থী ছিলেন। ৫ আগস্টের পর বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সংগঠনের পক্ষে স্ট্যাটাস ও প্রোপাগান্ডা ছড়াতে দেখা যায় তাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিনকে গতকাল জনতা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ তাকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে কৌশলে পালিয়ে যায় সে। এরপর থেকেই তাকে ধরতে তৎপর হয় গোয়েন্দা সংস্থা, এবং অবশেষে ঢাকায় অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে আটক করে।

বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, রবিনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকা, উসকানিমূলক প্রচার এবং পুলিশি হেফাজত থেকে পালানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/