• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ ‎লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ ‎নিরাপদ সড়কের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলার সংঘর্ষে ববি শিক্ষার্থী ইয়াসিনসহ নিহত ৩, জাতীয় ছাত্রশক্তির শোক দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ, ববি শিক্ষার্থী সহ নিহত ২

ববি উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রতিবাদী মশাল মিছিল

এনামুল হক, ববি প্রতিনিধি / ১৭০ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১১ মে, ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক শাটডাউনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা শিক্ষকদের প্রতি শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখার আহ্বান জানিয়ে রোববার খোলা চিঠি দিয়েছে। এরপর রাত ৯টায় ববির গ্রাউন্ড ফ্লোর থেকে প্রতিবাদী মশাল মিছিল শিক্ষার্থীরা।
একাডেমিক শাটডাউন চলাকালে পূর্বনির্ধারিত সেমিস্টার ফাইনাল পরীক্ষা ও জরুরি সেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থী সুজয় শুভ।
কয়েকদিন আগে থেকেই ববিতে প্রশাসনিক শাটডাউন চলছে।

খোলা চিঠিতে বলা হয়, আমাদের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গত ২৬ দিন ধরে চলমান আন্দোলন এই অপেশাদার, মামলাবাজ, অযোগ্য উপাচার্যের পদত্যাগের দাবিতে রূপ নিয়েছে। এই দাবি আদায়ে আমরা শিক্ষার্থীরা সংঘবদ্ধ ও আপোষহীন। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা বাদে সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করা হয়েছে। সরকার আমাদের দাবির প্রতি এখন পর্যন্ত কর্ণপাত করেননি। দীর্ঘদিন আন্দোলনের কারণে আমাদের আর পিছনে ফিরে যাওয়ার নূন্যতম জায়গা নেই। দাবি আদায়ের এই আপোষহীন লড়াইয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সমর্থনে আমরা সোমবার (১২ মে) থেকে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক শাটডাউন ঘোষণা করেছি।

আন্দোলনরত শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, আমরা যেকোনো উপায়ে ২৫টি বিভাগের চেয়ারম্যান ও অন্যান্য শিক্ষকদের কাছে আমাদের খোলা চিঠি পৌঁছে দিয়েছি। উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রায় জানান, আমরা শিক্ষার্থীদের কাছ থেকে খোলা চিঠি পেয়েছি। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সাথে আমরা সংহতি জানিয়েছি। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ থাকবে, যাকে শিক্ষক শিক্ষার্থী কেউ চায় না তাকে অনতিবিলম্বে সরিয়ে নিয়ে এই অচল অবস্থার দ্রুত সমাধান করুন।

এদিকে রাতে অনুষ্ঠিত প্রতিবাদী মশাল মিছিলটি ববি সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়ক মহাসড়ক প্রদক্ষিণ করে। ফ্যাসিবাদী বিরোধী মঞ্চের ব্যানারে এ কর্মসূচি হয়। এরপর ববির গ্রাউন্ডফ্লোরে সংক্ষিপ্ত সভা করে শিক্ষার্থীরা।
এসময় বক্তৃতা দেন, সুজয় শুভ, ভূমিকা সরকার, রাকিন খান, ওয়াহিদুর রহমান, মোশাররফ হোসেন, নিশাত মালিহা ঐশী, শাহেদুর রহমান শাহেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/