• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ!

ববিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ইসলামী ছাত্র আন্দোলনের হেল্প ডেস্ক

এনামুল হক, ববি প্রতিনিধি / ২৯৬ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘এ’  ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক সহ বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। তাদের হেল্প ডেস্ক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে ভর্তি পরীক্ষার্থী শিক্ষার্থী ও অভিভাবকগণ।

আজ শুক্রবার (০৯ মে) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীবৃন্দ বিনামূল্যে সুপেয় খাবার পানির ব্যবস্থা, শিক্ষার্থীদের ব্যবহৃত অথচ পরীক্ষা কেন্দ্রে বহন অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা, আগত পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য প্রদান, এবং অভিভাবকদের বসার ব্যবস্থা সহ প্রয়োজনীয় সহায়তা করছেন। শাখা সভাপতি হাসিবুল হোসেন ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ’র নেতৃত্বে সকাল থেকেই এই সহায়তা কার্যক্রম শুরু হয়।

এ প্রসঙ্গে শাখা সভাপতি হাসিবুল হোসেন বলেন, আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রতিবছর শিক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক কার্যক্রম পরিচালনা করে থাকি। দূরদূরান্ত থেকে আগত পরীক্ষার্থীরা অনেক সময় তথ্য সহায়তায় ভোগেন, এবং তাদের প্রয়োজনীয় ব্যবহৃত জিনিসপত্র ভিতরে নিতে পারেন না, সেক্ষেত্রে আমরা তাদের সহায়তা করে থাকি। এছাড়াও ঠাণ্ডা পানি ও শরবতের ব্যবস্থা, অভিভাবকদের বসার জন্য চেয়ার ও সামিয়ানা ইত্যাদি বিনামূল্যে সেবা দিয়ে থাকি। যানবাহনের যাতে অযৌক্তিক ভাড়া আদায় না করা হয় সে বিষয়েও আমাদের সজাগ দৃষ্টি থাকে।

ভর্তি সহায়তা হেল্পডেস্কে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহসভাপতি এএসএম হাসিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক এইচ এম এনামুল হক, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মেহেদী হাসান, দাওয়াহ সম্পাদক কাউসার আহমেদ সহ প্রমূখ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/