• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ!

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুইয়ে মিরাজ, উন্নতি শান্ত-তাইজুলদেরও

স্পোর্টস ডেস্ক / ২৯২ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৭ মে, ২০২৫

ব্যাটে-বলে সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মেহেদী হাসান মিরাজ। আইসিসির সর্বশেষ হালনাগাদ টেস্ট র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়ে এখন তিনি দ্বিতীয় স্থানে। তার রেটিং পয়েন্ট ৩২৭। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো ইয়ানসেনকে (২৯৪) পেছনে ফেলে এই অবস্থানে উঠে এসেছেন মিরাজ।

শুধু অলরাউন্ডার নয়, ব্যাটিং ও বোলিং র‍্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন তিনি। ব্যাটারদের তালিকায় আট ধাপ এগিয়ে এখন ৫৫ নম্বরে (৫১৫ পয়েন্ট) অবস্থান করছেন মিরাজ। আর বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়ে তার অবস্থান এখন ২৪তম।

এদিকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানগুলোতে বড় কোনো পরিবর্তন আসেনি। টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৮৯৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছেন হ্যারি ব্রুক (৮৭৬) ও কেইন উইলিয়ামসন (৮৬৭)। বাংলাদেশের বিপক্ষে ভালো খেলা জিম্বাবুয়ের শন উইলিয়ামস দুই ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠে এসেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/