• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ!

পিরোজপুরে স্ত্রী ও শাশুড়ীকে হত্যার পর ঘরে আগুন

হাসান মামুন, পিরোজপুর / ২৪৪ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

পিরোজপুরের ভান্ডারিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়ীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে আগুন দিয়ে পালিয়েছে স্বামী বাদল খান। ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের দাওয়া গ্রামের খান বাড়িতে সোমবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানার ওসি আহমদ আনওয়ার।

নিহতরা হলেন বাদলের স্ত্রী চম্পা বেগম (৩২) ও শ্বাশুরি বিলকিস বেগম(৫০)। ঘাতক মো: বাদল খান (৪৫) ধাওয়া গ্রামের বাসিন্দা মৃত আজিজ খানের ছেলে। সে পেশায় একজন চা বিক্রেতা। স্থানীয়রা জানায়, আগের একাধিক স্ত্রীর সাথে তার বিবাহ বিচ্ছেদের পর বাদল খান ২০দিন আগে চতুর্থ বিয়ে করে চম্পা বেগমকে। সোমবার রাত আনুমানিক ১১ টার দিকে পারিবারিক কলহের জেরে স্ত্রী চম্পা বেগম ও শ্বাশুরি বিলকিস বেগমকে হত্যার পর ঘরে আগুন দিয়ে পালিয়ে যায় বাদল ।

এসময় বাদলের দ্বিতীয় স্ত্রীর শিশু পুত্র ঘর থেকে পালিয়ে গিয়ে প্রতিবেশীদের জানায়। এসময় লোকজন এসে ঘরে আগুন জ্বলতে দেখে নিভিয়ে ফেলে। পরে পুলিশে খবর দেয়া হয়।প্রতিবেশীদের ধারনা পারিবারিক কলহের কারনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ভান্ডারিয়া থানার ওসি আহমদ আনোয়ার জানান, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে এবং আমিও সেখানে গিয়েছিলাম। লাশ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।হত্যাকাণ্ডের কারণ এখনো জানা সম্ভব হয়নি ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/