• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

ঝালকাঠিতে নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি / ২২৮ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৪ মে, ২০২৫

ঝালকাঠির সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলার কাজে নিয়োজিত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৪ মে) সকাল ৮ টার দিকে শহরের পেট্রোলপাম্প সংলগ্ন কুতুবনগর এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল।

নিহত ব্যক্তির নাম মো. মোসলেউদ্দিন মোল্লা (৪৫)। তিনি ভোলা জেলার লালমোহন উপজেলার ধলীগর নগর ইউনিয়নের পূর্ব চতলা এলাকার বাসিন্দা। শ্রমিক হিসেবে তিনি ঝালকাঠি শহরে অবস্থান করছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙন রোধে সরকারি প্রকল্পের কাজে নদীর ভেতর একটি নৌযান থেকে জিও ব্যাগে করে বস্তাভর্তি বালু আরেকটি নৌযোনে তুলছিলেন ওই শ্রমিক। এসময় হঠাৎ পা পিছিলে যান তিনি।  নৌযানটির লোহার মেঝেতে মাথায় আঘাত পেয়ে গড়িয়ে নদীতে পড়ে তলিয়ে যায় তিনি। পরে তার সহকর্মী, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা প্রায় দুই ঘণ্টা পর একই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে।

ওই শ্রমিকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
 
ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই আমরা উদ্ধার কার্যক্রম শুরু করি। পরে বরিশাল ডুবুরি দলের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুর ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/