• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ!

রোগী দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

স্টাফ রিপোর্টার / ১৮৪ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৪ মে, ২০২৫

ক্লিনিকে রোগী দেখে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে পিকআপের সঙ্গে সংঘর্ষে আহত চিকিৎসক শরিফুজ্জামান মাহিন (২৮) মারা গেছেন। রোববার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান।
এর আগে শনিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর তাকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
নিহত মাহিন গৌরনদী পৌরসভার আশোকাঠী গ্রামের সৈয়দ শাহ আলমের ছেলে। সে ঢাকার মুগদা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন। এরপর তিনি বরিশাল জেলার গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকার একটি প্রাইভেট ক্লিনিকে রোগী দেখতেন। নিহত মাহিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মুগদা মেডিক্যাল কলেজ শাখার সাবেক সভাপতি ছিলেন।
রোববার দুপুরে নিহতের স্বজনরা জানিয়েছেন, ভুরঘাটা একটি ক্লিনিকে চেম্বার শেষে শনিবার দুপুরে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন মাহিন। এরপর তিনি সংঘর্ষে গুরুতর আহত হওয়ায় শেবাচিম হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে রোববার সকালে মারা যান।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) আমিনুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত পিকআপ ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/