• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিনিধি / ১৮৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩ মে, ২০২৫

ঝালকাঠির নলছিটিতে দ্রুতগতির মাহিন্দ্রার ধাক্কায় ইজিবাইক ছিটকে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম দপদপিয়া বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত একজনের বাকেরগঞ্জের চামটা কৃষ্ণনগর এলাকার হাসেম হাওলাদার (৭০)। তিনি ওই এলাকার মৃত ইঙ্গুল হাওলাদারের ছেলে। অপরজন বাকেরগঞ্জের ফলাঘর এলাকার মোহাম্মদ শামীম (৫০)। তিনি ওই এলাকার ইসতাক আলীর ছেলে। এ ঘটনায় আহত মোহাম্মদ বাদল (৪৫) ও মোহাম্মদ ফাহিম (১৩) বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, নলছিটির পশ্চিম দপদপিয়া হাইওয়ে রোডের ওপর থামানো ইকটি ইজিবাইককে বরিশালগামী যাত্রীবাহী একটি মাহিন্দ্রা পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটিসহ চালক ছিটকে খাদে পড়ে যান। এ সময় ঘটনাস্থলেই মাহিন্দ্রায় থাকা দুজন যাত্রীর মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, মাহিন্দ্রাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/