• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
দ্রব্যমূল্যের দাম কমায় সরকারের ওপর সন্তুষ্ট জনগণ -রহমাতুল্লাহ নিয়ামতি ইউনিয়নে চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার নতুন সরকারের দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল বিচলিত: রহমাতুল্লাহ ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সম্মানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইফতার বা‌কেরগঞ্জের ইউপি চেয়ারম্যানের ওপর হামলা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার হানিট্রাপ ও চাঁদাবাজির অভিযোগে বরিশালে নারীসহ গ্রেপ্তার ২ সংস্কার বাস্তবায়ন না করার নানা ফন্দি আঁটছে সরকার : নাহিদ তরমুজ আবাদে রেকর্ড করেছে দক্ষিণাঞ্চল

উন্নতি হয়েছে মিরাজ-জাকের আলীর

দর্পন ডেস্ক / ২৪০ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

চট্টগ্রাম টেস্টে শতকের পাশাপাশি ৫ উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ। তার পাশাপাশি প্রথম টেস্টেও পাঁচ উইকেট পেয়েছিলেন এই অলরাউন্ডার। দুই টেস্টে ১৫ উইকেট শিকার করে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠে এসেছেন মিরাজ।

এদিকে পাঁচ ধাপ উন্নতি হয়েছে টাইগার ব্যাটসম্যান মুমিনুল হকের। ৫৩তম থেকে ৪৮তম স্থানে উঠে এসেছেন তিনি। বড় লাফ দিয়েছেন জাকের আলী। ১০ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের মধ্যে ৫০তম স্থানে উঠে এসেছেন তিনি। ৪ ধাপ এগিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তবে অবনতিও হয়েছে টাইগার ক্রিকেটারদের। জিম্বাবুয়ে সিরিজে না থাকায় ব্যাটসম্যানদের মধ্যে এক ধাপ লিটনের এবং ৮ ধাপ মুশফিকুর রহিম।

এদিকে বাংলাদেশের সফরটা মনে রাখবেন ব্লেসিং মুজারাবানি। জিম্বাবুয়ের সাবেক পেসার হিট স্ট্রিকের পর দেশের প্রথম বোলার হিসেবে ৭০০ রেটিং পয়েন্ট অর্জন করেছেন তিনি। তার দারুণ পারফরম্যান্সেই সিলেট টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারায় জিম্বাবুয়ে। ১৪ ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠে এসেছেন মুজারাবানি। এই সিরিজ দিয়ে আবারও র‍্যাঙ্কিংয়ে প্রবেশ করেছেন ওয়েলিংটন মাসাকাদজা।  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/