• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম

চার দফা দাবি আদায়ে ববি শিক্ষার্থীদের কফিন মিছিল

স্টাফ রিপোর্টার / ১৭২ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

শিক্ষার্থীদের বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসনের দায়ের করা সাধারণ ডায়েরীর প্রতিবাদসহ চার দফা দাবি আদায়ে কফিন মিছিল করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

ক্যাম্পাসের গ্রাউন্ডফ্লোর থেকে মুখে কালো কাপড় বেঁধে বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে আটটার দিকে মৃত প্রশাসন লেখা কফিন কাঁধে নিয়ে মিছিল বের করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধরা ববি’র প্রধান গেটের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে প্রতিকী গায়েবানা জানাজা করেন। পরে মিছিল সহকারে প্রক্টর অফিসের তালা সিলগালা করেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।

এ ব্যাপারে ববি’র উপাচার্য ডক্টর শুচিতা শরমিনের সাথে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিফ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/