• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ!

অংশগ্রহনকারীরা জানে না কিসের মানববন্ধ

আরাফাত বেপারী, হিজলা  / ১৮৮ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

মানববন্ধনে অংশগ্রহণকারী অনেকেই জানতেন না এটা কিসের মানববন্ধন। কয়েকজন বিশেষ ব্যক্তির নির্দেশে তারা এসে মানববন্ধন অংশগ্রহণ করেছেন। এমনই একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার (৩০ এপ্রিল) বিকেলে পাঁচটার দিকে হিজলা উপজেলা পরিষদ মাঠে।

অনুষ্ঠিত মানববন্ধনটি একটি বিশেষ গোষ্ঠীর সার্বিক তত্ত্বাবধানে হলেও ব্যানারে লেখা ছিলো উপজেলার সর্বস্তরের জনগণ। মূলত হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের বদলীর আদেশ স্থগিত করার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছিলো।

মানববন্ধনে অংশগ্রহণ করা একাধিক ব্যক্তি বুধবার দিবাগত রাতে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় সংবাদকর্মীদের জানিয়েছেন, তারা জানতেন না কিসের জন্য মানববন্ধন হবে। কয়েকজন বিশেষ ব্যক্তির নির্দেশে তারা মানববন্ধন অংশগ্রহণ করতে বাধ্য হয়েছেন।

অভিযোগ রয়েছে, উপজেলার বিশেষ যে গোষ্ঠীকে থানার ওসি সুবিধা প্রদান করতেন তারাই মূলত ওই মানববন্ধনের আয়োজন করেছেন।

মানববন্ধনের অংশগ্রহনকারী একাধিক কিশোরকে কি কারণে এখানে দাঁড়িয়েছে তা সংবাদকর্মীরা জানতে চাইলে তারা কেউ কিছু বলতে পারেননি। বিষয়টি নিয়ে পুরো উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে মানববন্ধনে অংশগ্রহণ করতে এসেও ব্যানারে না দাঁড়িয়ে মাঠের অপরপ্রান্তে দাঁড়ানো উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য রিপন খান বলেন, যে কারন যেনে এসেছিলাম এখানে এসে দেখি অন্য বিষয়ে মানববন্ধন হচ্ছে। তাই ব্যানারে দাঁড়াইনি।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বরিশালের জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন স্বাক্ষরিত আদেশে জানা গেছে, হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদকে বদলি করা হয়েছে। আগামী ৪ মে’র মধ্যে তাকে (ওসি) নতুন কর্মস্থলে যোগদানের আদেশ দেওয়া হয়েছে। ###

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/