• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা একটি ভোটও কারচুপি হলে মেনে নেব না: নৌ প্রতিমন্ত্রী দেশে নতুন স্বৈরাচারের উত্থান দেখা যাচ্ছে: নাহিদ ইসলাম ইলিশের নিষেধাজ্ঞার ২২ দিনে বরিশাল বিভাগে ৫৩৬ জনের জেল বরিশালে কোস্ট গার্ডের নৌযানের ধাক্কায় গমবোঝাই কার্গোতে ফাটল, ক্ষতিগ্রস্ত ৮ স্পিড বোট বানারীপাড়ায় সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ বরিশালের বাবুগঞ্জে এবার নারী ভুয়া চিকিৎসকের সন্ধান, দেড় লাখ টাকা জরিমানা নদীতে জীবন, মৃত্যুর পর কবরও জুটত না মান্তাদের,এবার হচ্ছে কবরস্থান বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক দুই যুগেও বরিশাল নগরীতে গড়ে ওঠেনি পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা

বরিশালে কোস্ট গার্ডের নৌযানের ধাক্কায় গমবোঝাই কার্গোতে ফাটল, ক্ষতিগ্রস্ত ৮ স্পিড বোট

স্টাফ রিপোর্টার / ৩৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বরিশালের কীর্তনখোলা নদীর তীরে খাদ্য অধিদপ্তরের জেটিতে খালাসের অপেক্ষায় থাকা তিনশ টন গম বোঝাই নৌযানে কোস্ট গার্ডের টহল নৌযানের ধাক্কায় তলা ফেটে পানি প্রবেশ করেছে। স্রোতের টানে নিয়ন্ত্রণ হারানো ওই টহল নৌযানটির ধাক্কায় দুটি স্পিড বোট ডুবে গেছে ও ৭-৮টি স্পিড বোট ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জানিয়েছেন।

বরিশাল স্পিড বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক ওহিদুল আলম বলেন, কোস্ট গার্ডের একটি জাহাজ সকাল ৭টার দিকে মোংলার উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। ওইসময় জাহাজটি ছুটে এসে স্পিড বোটের ওপর উঠিয়ে দিয়েছে।

এতে দুটি স্পিড বোট ডুবে গেছে এবং আরও ৭-৮টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ডুবে যাওয়া স্পিড বোট দুটি উদ্ধার করা হয়েছে।
 

ক্ষতিগ্রস্ত খাদ্য অধিদপ্তরের গম বোঝাই কার্গো ডিবী পাপিয়ার ইনচার্জ মানিক হোসেন জানান, সকালে কোস্ট গার্ডের একটি জাহাজ ছেড়ে যাওয়ার সময় কীর্তনখোলা নদীর ডিসি ঘাট সংলগ্ন ঘাটে থামানো স্পিড বোটের ওপর উঠিয়ে দিয়ে কন্ট্রোল করতে না পেরে তাদের গম বোঝাই কার্গোতে আঘাত করে। এতে কার্গোর তলা ফেটে সঙ্গে সঙ্গে পানি উঠে তলিয়ে যাওয়ার অবস্থা হয়। পরে শ্রমিকরা এসে গম উদ্ধার করেছে।

তিনি বলেন, কীর্তনখোলা নদীর ঘটনাস্থল এলাকায় পানির স্রোতের একটি টান রয়েছে। কোস্ট গার্ডের চালক হয়ত সেটা জানেন না। এখান থেকে বের হওয়ার সময় বাম দিক দিয়ে যেতে হয়। কিন্তু ডান দিক দিয়ে যাওয়ায় স্রোত জাহাজটি চাপিয়ে ফেলেছে, কোস্ট গার্ড জানে না এখানে কীভাবে চালাতে হয়। উনার অপারগতা কিংবা নিয়ন্ত্রণ হারানোর কারণে এ ঘটনা ঘটেছে।

বরিশাল সদর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার রবিউল আল আমিন বলেন, সকাল ৮টা ১০ মিনিটে খবর পেয়ে তারা ও নৌ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেখতে পান গম বোঝাই কার্গো ডুবে যাওয়ার মতো বিপজ্জনক অবস্থায় রয়েছে। দ্রুত তারা সেচ যন্ত্র দিয়ে পানি অপসারণ করেন। দুপুর ১টা পর্যন্ত পানি অপসারণ করে ডুবে যাওয়া থেকে রক্ষা করা হয়েছে। কার্গোতে থাকা গম শ্রমিকরা উদ্ধার করেছেন।

বরিশাল সদর নৌ-পুলিশের ওসি অসীম সিকদার বলেন, নিয়ন্ত্রণ হারানো কোস্ট গার্ডের একটি নৌযান দুটি স্পিড বোট ডুবিয়ে দেওয়াসহ আরও তিন-চারটির ক্ষতি করে মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন খাদ্য অধিদপ্তরের জেটিতে ভেড়ানো গম বোঝাই কার্গোকে আঘাত করেছে। এতে কার্গোর তলা ফেলে পানি প্রবেশ করেছে। পরে প্রশাসন এসে শ্রমিকদের দিয়ে গম তীরে উঠিয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করা বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, কোস্ট গার্ডের একটি নৌযানের ধাক্কার কারণে গম বোঝাই একটি কার্গো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পানি ঢুকে কার্গোটি ডুবে যাওয়ার উপক্রম হয়। তখন ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, জেলা প্রশাসন ও পুলিশ এসে শ্রমিক নিয়ে ৭৫ ভাগ বস্তা বোঝাই গম উদ্ধার করেছে। ফায়ার সার্ভিস পানি অপসারণ করে প্রবেশ পথ ঠিক করে দিয়েছে। কার্গোটি আর ডুবে যাওয়ার আশঙ্কা নেই। কিছু গম ভিজে গেছে। ওই গম শুকিয়ে আগে অবস্থায় আনা যাবে।

বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, যে পরিমাণ গম ভিজে গেছে, তা শুকিয়ে আগের অবস্থায় আনা যাবে। এ ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারা নিরূপণ করবে কী পরিমাণ ক্ষতি হয়েছে।

কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা জানান, দুর্ঘটনায় কোস্ট গার্ডের নৌযানের ডান পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/