পরিবেশবাদী সংগঠন রিনিউ আর্থের উদ্যোগে বরিশালে সংগঠনের কার্যক্রম আরও সক্রিয় ও সুসংগঠিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বরিশালের বেলস পার্কে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি মো. মুবতাসিমুর রহমান, কমিউনিকেশন লিড সোহাগ খান এবং কার্যনির্বাহী সদস্য সায়েম আহম্মেদ, ফাইজা ইসলাম ও তাহিন রহমান উপস্থিত ছিলেন।
সভায় রিনিউ আর্থের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, টিমকে সুসংগঠিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি ও কার্যক্রমের পরিকল্পনা নিয়েও আলোচনা করেন সদস্যরা।
এ সময় আগামী দিনের নেতৃত্ব বিকাশ এবং সংগঠনের টিমকে আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। পরিবেশ রক্ষায় তরুণদের সম্পৃক্ততা বাড়ানো এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদারের বিষয়েও আলোচনা হয়।
সভায় সংগঠনের পক্ষ থেকে দৈনিক ভোরের আলো-এর সম্পাদক মাহফুজ খান সুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তাঁর সাংগঠনিক বাস্তব অভিজ্ঞতা ও মূল্যবান দিকনির্দেশনা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সহায়ক হবে বলে জানান সংশ্লিষ্টরা।
‘নতুন উদ্যমে, পরিবেশের জন্য’—এই প্রত্যয়ে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছে রিনিউ আর্থ।
https://slotbet.online/