বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটিতে সহ-ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান ও সাংবাদিক সঞ্জয় কুমার গুহ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সঞ্জয় কুমার গুহকে সহ-ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
সঞ্জয় কুমার গুহ দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি অনলাইন সংবাদপত্র বরিশাল দর্পণ-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর সঞ্জয় কুমার গুহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একই সঙ্গে তাকে এ দায়িত্বে নির্বাচিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ব্রজ গোপাল দেবনাথের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করে সঞ্জয় কুমার গুহ বলেন, সংগঠনের অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের পাশাপাশি বরিশাল জেলার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করবেন।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি :

https://slotbet.online/