• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে তালাবদ্ধ বাড়ি থেকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার মরদেহ উদ্ধার, স্ত্রী পলাতক বরিশালে পরিবহনের ধাক্কায় শিক্ষিকা নিহত, মহাসড়ক অবরোধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ বাবার কর্মস্থল বনিক বার্তায় নিয়োগ পেলেন পুত্র ইভার প্রেমে চীনা যুবক জিয়াং বরিশালে, ধর্ম পরিবর্তনের পর করলেন বিয়ে মৃত্যুর পূর্বে সাংবাদিক পুলক চ্যাটার্জির লেখা আবেগঘণ পাঁচটি চিরকুট বরিশালে সিনিয়র সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‘হেবা আইন’ বাতিল ও জ্বালানি সংকট নিরসনে বরিশালে ইসলামী আন্দোলনের বিক্ষোভ জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে একাধিক শ্রেষ্ঠত্ব বিএম কলেজের

বরিশালে তালাবদ্ধ বাড়ি থেকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার মরদেহ উদ্ধার, স্ত্রী পলাতক

প্রতিনিধি / ৩৮ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বরিশাল নগরের একটি বাসার তালা ভেঙে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে তাঁর স্ত্রী পলাতক। এ ঘটনায় হত্যার অভিযোগে তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার সকালে বরিশাল মহানগরের ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি কলোনির একটি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে বরিশাল বিমানবন্দর থানার পুলিশ।

নিহত নুরুজ্জামান হাওলাদার (৫৪) বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আইনবিষয়ক সম্পাদক এবং বরিশাল জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রী নাসিমা বেগম একই উপজেলার বালিয়াতলী গ্রামের বাসিন্দা।

পুলিশের প্রাথমিক ধারণা, দাম্পত্য কলহের জেরে নাসিমা তাঁর স্বামীকে আঘাতের পর শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারেন। এরপর বাসার বাইরে তালা লাগিয়ে তিনি পালিয়ে যান। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় আজ বিকেলে নিহত নুরুজ্জামানের ভাই কামরুজ্জামান বাদী হয়ে নাসিমা বেগমকে আসামি করে বিমানবন্দর থানায় হত্যা মামলা করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/