• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার কর্মস্থল বনিক বার্তায় নিয়োগ পেলেন পুত্র ইভার প্রেমে চীনা যুবক জিয়াং বরিশালে, ধর্ম পরিবর্তনের পর করলেন বিয়ে মৃত্যুর পূর্বে সাংবাদিক পুলক চ্যাটার্জির লেখা আবেগঘণ পাঁচটি চিরকুট বরিশালে সিনিয়র সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‘হেবা আইন’ বাতিল ও জ্বালানি সংকট নিরসনে বরিশালে ইসলামী আন্দোলনের বিক্ষোভ জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে একাধিক শ্রেষ্ঠত্ব বিএম কলেজের বিএম কলেজে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ইংরেজি বিভাগে জীবনবৃত্তান্ত অনুষ্ঠান হাসিনা দিল্লি গেছে, তারা কোথায় যাবে : নাহিদ ইসলাম বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং, বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার, প্রশ্নের মুখে সওজ বরিশাল নগরীর ​নতুন বাজারে ময়লার স্তুপে দুই নবজাতকের মরদেহ

বাবার কর্মস্থল বনিক বার্তায় নিয়োগ পেলেন পুত্র

তৌহিদুল ইসলাম রোহান / ৪০ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মাহিমুল হাসান এমদাদ দৈনিক বনিক বার্তা পত্রিকার বরিশাল প্রতিনিধি (শিক্ষানবিশ) হিসেবে নিয়োগ পেয়েছে।

 

এমদাদ বরিশাল প্রেসক্লাবের সদস্য ও পেশাদার সাংবাদিকদের সংগঠন বরিশাল সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্য সদ্য প্রয়াত এম মিরাজ হোসাইন এর জেষ্ঠ পুত্র।

 

রবিবার দুপুরে ঢাকাস্থ দৈনিক বনিক বার্তা কার্যালয়ে এমদাদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন দায়িত্বশীল এ পত্রিকাটির পরিচালনা পর্যদের কর্মকর্তারা।

 

২০১৯ সাল থেকে সাংবাদিক এম মিরাজ হোসাইন দৈনিক বনিক বার্তা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

 

সম্প্রতি তার (মিরাজ) ব্রেইন টিউমারজনিত জটিল রোগ ধরা পরে। পরবর্তীতে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে অস্ত্রোপচারের পর এম মিরাজ হোসাইন অন্যান্য শারীরিক জটিলতায় আক্রান্ত হন।

 

এরপর একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ আগস্ট দুপুরে তিনি (মিরাজ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

বরিশালের মিডিয়া অঙ্গনের সকলের পরিচিত ও প্রিয়মুখ এম মিরাজ হোসাইনের মৃত্যুতে সাংবাদিক মহল ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের মাঝে শোকের ছায়া নেমে আসে।

 

এম মিরাজ হোসাইনের মৃত্যুর পর বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

 

ওইসব সভায় সাংবাদিক নেতৃবৃন্দরা সদ্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের জেষ্ঠ পুত্র মাহিমুল হাসান এমদাদকে দৈনিক বনিক বার্তা পত্রিকার বরিশাল প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়ার জন্য পত্রিকা কর্তৃপক্ষের কাছে জোর দাবি করেন।

 

রবিবার নিয়োগপত্র হাতে পেয়ে বাবার স্মৃতি ও সম্মান ধরে রাখতে এমদাদ সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছে।

 

এখবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরলে দৈনিক বনিক বার্তা পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বরিশাল প্রেসক্লাব ও বরিশাল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/