• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
আলেকান্দা সরকারি কলেজে ‘সাহিত্য পাতা’ আষাঢ় সংখ্যার মোড়ক উন্মোচন নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্ন, স্তন অপারেশনের পর যুবতীর মৃত্যু যানজটে আটকা পরে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু দুটি সড়কের বেহাল দশা, ধানের চারা রোপণ করে প্রতিবাদ স্ত্রীকে অমানুষিক নির্যাতনের ভিডিও ভাইরাল, অতঃপর মৃত্যু ববিতে নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশের দাবিতে স্মারকলিপি বাকেরগঞ্জে জাতীয় ছাত্রশক্তির আংশিক কমিটি গঠন বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন বরিশালের চন্দ্রমোহনে মাদক ও বিভিন্ন অনাচারমুক্ত সমাজ গঠনে সুধী সমাবেশ জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগরের কাউনিয়া থানা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক অর্ণব, সদস্য সচিব মাসফি, মুখ্য সংগঠক জুয়াই রিয়া

আলেকান্দা সরকারি কলেজে ‘সাহিত্য পাতা’ আষাঢ় সংখ্যার মোড়ক উন্মোচন

মাহিমুল হাসান এমদাদ ও তৌহিদুল ইসলাম রোহান / ৪৫ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

“শব্দে জাগুক সৃজন, সাহিত্যে আলোকিত হোক মন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আলেকান্দা সরকারি কলেজে ‘সাহিত্য পাতা’ আষাঢ় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলেকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. লিয়াকত হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সাহিত্য পাতা’র সম্পাদক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সোলায়মান হাওলাদার। এছাড়া সাহিত্য পাতার সদস্য হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিরুন নাহার এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অফিসার্স কাউন্সিলের সম্পাদক আব্দুল মান্নান, কলেজের সহকারী শিক্ষক ও প্রভাষকবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাহিত্যচর্চা ও মননশীলতা বিকাশে ‘সাহিত্য পাতা’র গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা হলে তাদের চিন্তাশক্তি ও মেধার বিকাশ আরও সমৃদ্ধ হবে।

এ সময় কলেজের এক শিক্ষার্থী বলেন, এ ধরনের প্রকাশনা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি শিক্ষা জীবনের বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যতের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘সাহিত্য পাতা’র সম্পাদক সহযোগী অধ্যাপক সোলায়মান হাওলাদার বলেন, “কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকদের কাছ থেকে লেখা সংগ্রহ করা হয়েছে। তাঁরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. লিয়াকত হোসেন বলেন, “গত তিন মাস আগে আমরা যেভাবে বিজ্ঞান বার্তা প্রকাশ করেছি, একই ধারাবাহিকতায় এবার আষাঢ়ে ‘সাহিত্য পাতা’ প্রকাশ করা হলো। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। বরিশালের অন্যান্য কলেজের তুলনায় এটি একটি ভিন্নধর্মী উদ্যোগ।”

তিনি আরও বলেন, “এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষা জীবন, মেধার বিকাশ এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগকে এগিয়ে নিতে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষক মণ্ডলীর সহযোগিতা কামনা করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/