• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
আলেকান্দা সরকারি কলেজে ‘সাহিত্য পাতা’ আষাঢ় সংখ্যার মোড়ক উন্মোচন নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্ন, স্তন অপারেশনের পর যুবতীর মৃত্যু যানজটে আটকা পরে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু দুটি সড়কের বেহাল দশা, ধানের চারা রোপণ করে প্রতিবাদ স্ত্রীকে অমানুষিক নির্যাতনের ভিডিও ভাইরাল, অতঃপর মৃত্যু ববিতে নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশের দাবিতে স্মারকলিপি বাকেরগঞ্জে জাতীয় ছাত্রশক্তির আংশিক কমিটি গঠন বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন বরিশালের চন্দ্রমোহনে মাদক ও বিভিন্ন অনাচারমুক্ত সমাজ গঠনে সুধী সমাবেশ জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগরের কাউনিয়া থানা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক অর্ণব, সদস্য সচিব মাসফি, মুখ্য সংগঠক জুয়াই রিয়া

যানজটে আটকা পরে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

স্টাফ রিপোর্টার / ২১ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব বেজহার গ্রামের বাসিন্দা।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মোবাইল ফোনে মৃতের ছেলে রুবেল সরদার বলেন, গত ৩ সেপ্টেম্বর আমার বাবা ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে অবস্থার অবনিত হলে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালে (আইসিডিডিআর)-বিতে প্রেরণ করা হয়।

তিনি আরও বলেন, চিকিৎসকের পরামর্শে শনিবার সকাল সাড়ে নয়টার দিকে গৌরনদী উপজেলা হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে বাবাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়া হই। পরবর্তীতে ঢাকায় প্রবেশের পর মহাখালী যাওয়ার পথে একাধিকস্থানে প্রায় দেড় ঘন্টা যানজটে আটকে থাকে অ্যাম্বুলেন্স। যেকারণে যথাসময়ে হাসপাতালে পৌঁছাতে পারিনি।

পরবর্তীতে দুপুর দেড়টার দিকে কলেরা হাসপাতাল গেটে পৌঁছলে অ্যাম্বুলেন্সের মধ্যেই বাবা মৃত্যুবরণ করেন। যানজট না থাকলে সঠিক সময়ে পৌঁছে বাবাকে অন্তত চিকিৎসাটা করানো সম্ভব হতো বলেও তিনি (রুবেল) উল্লেখ করেন।

গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান বলেন, হাসপাতালে ভর্তির সময় ওই রোগীর অবস্থা খারাপ ছিলো। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/