• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে জাতীয় ছাত্রশক্তির আংশিক কমিটি গঠন বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন বরিশালের চন্দ্রমোহনে মাদক ও বিভিন্ন অনাচারমুক্ত সমাজ গঠনে সুধী সমাবেশ জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগরের কাউনিয়া থানা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক অর্ণব, সদস্য সচিব মাসফি, মুখ্য সংগঠক জুয়াই রিয়া ধর্মীয় সম্প্রীতি ও শান্তির বার্তা নিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে আগৈলঝাড়ার সাংবাদিকদের মতবিনিময় বরিশালে সাংবাদিক মিরাজের স্মরনে শোকসভা ও দোয়া-মিলাদ সিহাব–সুয়ানের নেতৃত্বে আংশিক কমিটির পর এবার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পেল এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগরের সাংবাদিক এম.মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ৭ শিক্ষার্থীকে কোরআনের সবক প্রদান

বরিশালের চন্দ্রমোহনে মাদক ও বিভিন্ন অনাচারমুক্ত সমাজ গঠনে সুধী সমাবেশ

মাহিমুল হাসান এমদাদ / ৩২ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, মোবাইল ফোনের অপব্যবহার ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ১০ নম্বর চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদ চত্বরে দৈনিক ভোর-এর বরিশাল ব্যুরো অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বেলাল হোসাইন বলেন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া শুধু ব্যক্তি বা পরিবারের জন্য নয়, পুরো সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও হুমকি। মোবাইল ফোনের অপব্যবহার ও অনলাইন জুয়ার মাধ্যমে তরুণদের একটি অংশ ধীরে ধীরে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে।

তিনি বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং মোবাইল ফোনে কী করছে—সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে। এসব অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

কোথাও মাদক, কিশোর গ্যাং বা ইভটিজিংয়ের ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ ইতিবাচক কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার।

বিশেষ অতিথির বক্তব্যে বন্দর থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন বলেন, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে। মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।

দৈনিক ভোর-এর সম্পাদক এস এম রফিকুল ইসলাম বলেন, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অপরাধের খবর প্রকাশের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমেও গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ১০ নম্বর চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল হক হাওলাদার।

আলোচনায় মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর দিক, কিশোরদের অপরাধপ্রবণতা, ইভটিজিং এবং মোবাইল ফোনের অপব্যবহার প্রতিরোধে পরিবার ও সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/