• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ! বরিশালে ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশুকন্যা, স্কুলশিক্ষিকাসহ তিন নারী কারাগারে বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস অবশেষে গুড়িয়ে দেয়া হলো বসত ঘড়ের মাঝের সেই দুটি কবর বসত ঘরের মেঝেতে অলৌকিত ভাবে দুটি কবর ঘিরে তোলপাড়

জাতীয় ছাত্রশক্তি বরিশাল কোতয়ালী মডেল শাখার আংশিক কমিটি অনুমোদন

তৌহিদুল ইসলাম রোহান / ২৪০ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

  • আহ্বায়ক এম.কে. জুনায়েদ, সদস্য সচিব আরাফাত ইসলাম তাসফিম

বরিশাল মহানগরের আওতাধীন জাতীয় ছাত্রশক্তি বরিশাল কোতয়ালী মডেল শাখার আগামী ছয় মাসের জন্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগরের আহ্বায়ক রাকিবুল ইসলাম শিহাব ও সদস্য সচিব হুসাইন আল সুয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ ২৮ আগস্ট ২০২৬ তারিখে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে এম.কে. জুনায়েদ এবং সদস্য সচিব হিসেবে আরাফাত ইসলাম তাসফিম-কে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. চান ফারাজি ও আদনান সানি এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে সুস্মিতা দাস ও আবির আব্রাহামের নাম উল্লেখ করা হয়েছে। মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইমুন ইসলাম অন্তু।

বিজ্ঞপ্তিতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন কমিটির নেতৃবৃন্দ জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/