• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল সদর থানা ছাত্রশক্তির আহ্বায়ক এম.কে. জুনায়েদ, সদস্য সচিব আরাফাত ইসলাম তাসফিম বিএম কলেজের উপাধ্যক্ষ হিসাবে নিয়োগ পাওয়া আবুল কালাম আজাদের পদায়ন আদেশ বাতিল। জাতীয় ছাত্রশক্তি বরিশাল সদর থানা শাখার আংশিক কমিটি অনুমোদন সাংবাদিক এম.মিরাজ হোসাইনের স্মরণে বরিশাল প্রেস ক্লাবে আলোচনা ও দোয়া সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে

সাংবাদিক এম.মিরাজ হোসাইনের স্মরণে বরিশাল প্রেস ক্লাবে আলোচনা ও দোয়া

স্টাফ রিপোর্টার / ২৬ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

 

বরিশালের সিনিয়র সাংবাদিক, বণিক বার্তার বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল দর্পনের প্রকাশক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় বরিশাল প্রেস ক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

মরহুমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার ছেলে মাহিমুল হাসান এমদাদ। এছাড়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বরিশালের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের কর্মময় জীবন ও সাংবাদিকতায় তার অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে তিনি বরিশালের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে বরিশালের গণমাধ্যম অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

আলোচনা শেষে মরহুম এম মিরাজ হোসাইনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, গত ২২ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন সাংবাদিক এম মিরাজ হোসাইন। তার মৃত্যুতে বরিশালের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/