• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালে ক্রীড়া সামগ্রী বিতরণ

মাহিমুল হাসান এমদাদ / ১০৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগরের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে, তার’ই ধারাবাহিকতায়

বৃহস্পতিবার (৬ আগস্ট) বরিশাল মহানগরের বন্দর থানা এলাকার চরআইচা গ্রামে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগরের আহ্বায়ক ও সদস্য সচিবের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে উপহারস্বরূপ ক্রীড়া সামগ্রী তুলে দেন জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগরের কর্মী তৌহিদুল ইসলাম রোহান।

এ সময় তিনি বলেন, “বর্তমান প্রজন্মকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব এবং সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই লক্ষ্য থেকেই আমাদের এই ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্যোগ।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এবং সুস্থ সমাজ গঠনে জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগরের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/