• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

ফাঁকা মঞ্চে বক্তব্য দিলেন শিক্ষকরা, নেই একজন শিক্ষার্থীও

এস.এম আসাদ / ৭৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

 

স্টাফ রিপোর্র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নেই একজন শিক্ষার্থীর উপস্থিতি। ফাঁকা বেঞ্চে বসে আছেন মাত্র দুজন কর্মচারী। আর মঞ্চে বসে আছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষকরা। বক্তব্য দিচ্ছেন শিক্ষকরা কিন্তু নেই কোন শ্রোতা।

 

বুধবার (৫ আগস্ট) জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে বরিশালের মেহেন্দিগঞ্জে সরকারি পাতারহাট আর.সি কলেজ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় দেখা যায় এমন চিত্র। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষটি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়।

 

জাতীয় একটি গুরুত্বপূর্ণ দিবসে শিক্ষার্থী ও অনেক শিক্ষকদের অনুপস্থিতি এবং অব্যবস্থাপনার বিষয় প্রকাশ্যে আসার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন মহলে

 

আর.সি কলেজ ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ সিং বলেন, আর.সি কলেজ উপজেলার সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু দীর্ঘদিন ধরে কলেজ প্রশাসনের উদাসীনতায় প্রতিষ্ঠানটি দিনে দিনে তার সুনাম ও ঐতিহ্য হারাচ্ছে। যার প্রমাণ আজকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটি দিনে শিক্ষার্থীদের অনুপস্থিতি।’

 

কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন বলেন,আজকে জুলাই গণ অভ্যুত্থানের মতো জাতীয় দিবসে একজন শিক্ষার্থীর উপস্থিত ছিল না ওবং শিক্ষকদের অর্ধেকেরও বেশি অনুপস্থিত ছিল। বিষয়টি আমাদেরকে হতাশ করেছে। তার দাবি, কলেজ প্রশাসনের উদাসীনতাই এমন পরিস্থিতির জন্য দায়ী।

 

আর.সি কলেজের শিক্ষক-পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হালিম জানান, বর্তমানে উচ্চমাধ্যমিক, অনার্স ও ডিগ্রি পরীক্ষা চলমান রয়েছে। যার কারণে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। এ অবস্থায় অনলাইনে প্রচার করা হয়েছে। এছাড়াও বৈরী আবহাওয়ার কারণে উপস্থিতি কিছুটা কম ছিল।

 

তিনি আরও জানান, একেবারে যে উপস্থিত ছিলনা ব্যাপারটা তেমন না। হয়তো তখন ভিডিও বা ছবি নেওয়া হয়েছে তখন ছিলনা।

 

ঘটনার সত্যতা স্বীকার করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াশ শাহ বলেন, আমরা অনলাইনে কর্মসুচির বিষয়ে প্রচার করেছি। বেশিরভাগ শিক্ষক উপস্থিত ছিলেন কিন্তু বৈরী আবহাওয়ার কারণে হয়তো শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। এখানে আমাদের কি করনীয় থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/