• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম

মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি / ১৩৮ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খরকি গ্রামে পুকুরের পানিতে ডুবে নাঈম (৮) ও ইস্রাফিল (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত নাঈম খরকি এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে এবং ইস্রাফিল একই এলাকার ইউসুফ তালুকদারের ছেলে। তারা দুজনেই খরকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে দুই শিশু একসঙ্গে খেলতে বের হয়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা একটি পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করা হলে তারা মৃত বলে নিশ্চিত হন।
খেলার ছলে দুই শিশুর এমন অকাল মৃত্যুতে তাদের পরিবারে শোকের মাতম নেমে এসেছে। একই সঙ্গে পুরো খরকি এলাকায় বিরাজ করছে গভীর শোকের ছায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/