• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়িপেটায় যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল পরিদর্শনে তথ্যমন্ত্রী বরিশালে থানায় হামলা : দুই শতাধিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১৮ ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ছাত্রশক্তির বরিশাল মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা বিটিএমএ’র নতুন কমিটি গঠন সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন নতুন রূপে বরিশালের স্টেডিয়াম, ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটের জৌলুস ইংরেজি পরীক্ষায় নকলের দায়ে মেহেন্দিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার প্রথম ওয়ানডে, নাহিদ রানার ৫ উইকেটে বিধ্বস্ত জিম্বাবুয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদ্‌যাপিত : সরওয়ার

বরিশালে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়িপেটায় যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

আসাদুল ইসলাম আসাদ / ৩৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে হাতুড়ির আঘাতে শাকিল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল (২৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাকিল ওই গ্রামের শাহাজান পণ্ডিতের ছেলে। গ্রেপ্তার সাইফুল একই গ্রামের আলম মাতুব্বরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পণ্ডিত বাড়ির সামনে পুরাতন কাচারী ঘরে বসে শাকিল ও সাইফুল লুডু খেলছিলেন। খেলার একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সাইফুল তার সঙ্গে থাকা হাতুড়ি দিয়ে শাকিলের মাথায় এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্ত সাইফুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
স্থানীয় বাসিন্দা সোহেল তালুকদার জানান, শাকিল ও সাইফুল ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং একসঙ্গে চলাফেরা করতেন। তার দাবি, দুজনই মাদকের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। লুডু খেলাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের পেছনে মাদক-সংশ্লিষ্ট বিষয়ও থাকতে পারে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরানুল হক বলেন, হাসপাতালে আনার আগেই শাকিলের মৃত্যু হয়েছে। মরদেহ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন বলেন, প্রাথমিকভাবে লুডু খেলাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় মূল অভিযুক্ত সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/