• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

ইংরেজি পরীক্ষায় নকলের দায়ে মেহেন্দিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

আসাদুল ইসলাম আসাদ / ১৩৫ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২৬

২০২৬ সালের চলমান এইচএসসি পরীক্ষায় অসদুপায় (নকল) অবলম্বনের অভিযোগে বরিশালের মেহেন্দিগঞ্জে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের ফলে তিনি চলতি বছরের অবশিষ্ট এইচএসসি পরীক্ষাগুলোতে অংশ নিতে পারবেন না।
বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম রুপা বেগম। তিনি মেহেন্দিগঞ্জ মহিলা কলেজের ছাত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি পাতারহাট আর.সি. কলেজ কেন্দ্রের পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক মামুনুর রশিদ।
রবিবার (৬ জুলাই) সরকারি পাতারহাট আর.সি. কলেজ কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র (আবশ্যিক) পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
কেন্দ্রের পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক মামুনুর রশিদ জানান, পরীক্ষা চলাকালে আদি ভবনের ৮ নম্বর হলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রুপা বেগমের কাছ থেকে নকল জব্দ করেন।
তিনি আরও জানান, গত বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষে ওই শিক্ষার্থী শিক্ষকদের অগোচরে একটি অতিরিক্ত উত্তরপত্র (অতিরিক্ত পেপার) সঙ্গে নিয়ে যান। পরে সেই উত্তরপত্রে আগে থেকেই ইংরেজি প্রথম পত্রের উত্তর লিখে পরীক্ষার হলে নিয়ে আসেন, যা সম্পূর্ণ পরীক্ষার বিধিবহির্ভূত। বিষয়টি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নজরে এলে উত্তরপত্রটি জব্দ করা হয় এবং শিক্ষা বোর্ডের বিধি অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়।
কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, ২০২৬ সালের চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় মেহেন্দিগঞ্জ উপজেলায় এটিই নকলের দায়ে প্রথম বহিষ্কারের ঘটনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/