ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, মানুষের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের সুরক্ষায় ইসলামের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক উদ্যোগ আরও সম্প্রসারিত করার আহ্বান জানান তিনি।
শনিবার (৪ জুলাই) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত মাসব্যাপী জুলাই কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আল আমিন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা এবং মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে দেশীয় বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা নির্ধারিত জলাশয়ে অবমুক্ত করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে।
https://slotbet.online/