• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত বরিশাল বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন অধ্যাপক জাবের আহমেদ সিজারিয়ান এর পর মাইশার মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ পরিবারের বিএম কলেজের ম্যানেজমেন্ট ফেস্ট অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে দুই কলেজের যৌথ ম্যারাথন টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম, নামল ৯৮ ডলারে অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে: এমপি সরওয়ার উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন, ফুলেল শুভেচ্ছায় বরণ

এক ইলিশ ৭ হাজার টাকা

কলাপাড়া উপজেলা প্রতিনিধি / ৯৮ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২৬

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। খোলা বাজারে প্রতি মণ ১ লাখ ৩০ হাজার টাকা দরে মাছটি বিক্রি হয়েছে ৬ হাজার ৮২৫ টাকায়। শনিবার (৪ জুলাই) সকালে ‘জলতরঙ্গ’ নামের একটি ফিশিং ট্রলারে জেলে কাদের মাঝির জালে মাছটি ধরা পড়ে।

পরে মহিপুর থানার আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে অবস্থিত মেসার্স আনিষা এন্টারপ্রাইজ মৎস্য আড়তে নিয়ে আসা হলে স্থানীয় খুচরা পাইকার আ: রহমান ডাকের মাধ্যমে মাছটি কিনে নেন। তিনি জানান, মাছটি ঢাকায় পাঠানো হবে। মেসার্স আনিষা এন্টারপ্রাইজ মৎস্য আড়তের ম্যানেজার মেহেদী হাসান জানান, বড় আকারের ইলিশ হওয়ায় মাছটি প্রতি মণ ১ লাখ ৩০ হাজার টাকা দরে বিক্রি হয়েছে।

২ কেজি ১০০ গ্রাম ওজনের এ ইলিশের বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ৬ হাজার ৮২৫ টাকা। জেলে কাদের মাঝি বলেন, সমুদ্রে গিয়ে জাল ফেলতেই অন্যান্য মাছের সঙ্গে এই বড় ইলিশটি ধরা পড়ে। আজ ট্রলারে এটিই সবচেয়ে বড় মাছ। বড় ইলিশ পাওয়ায় ভালো দাম পেয়েছি। যদিও এ বছর সমুদ্রে মাছের পরিমাণ তুলনামূলক কম, তারপরও আল্লাহ যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় সাইজের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও বড় ইলিশ পাওয়া যাচ্ছে। ইলিশের উৎপাদন ধীরে ধীরে বাড়ছে। আশা করছি, আগামী দিনে সরবরাহ আরও বৃদ্ধি পেলে বাজারে দামও সহনীয় পর্যায়ে চলে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/