বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র পাতারহাট বন্দরের একাধিক ঔষধের দোকানে অভিযান চালিয়েছে বরিশাল জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর। তারা বন্দরের একাধিক ফার্মেসিতে অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
আজ ২ জুলাই বৃহস্পতিবার দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান ও বরিশাল জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম মোল্লার নেতৃত্বে পৌরসভার পাতারহাট বন্দরে এই অভিযান পরিচালিত হয়।
এসময় লাইসেন্স নবায়ন না করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দোকানে রাখা, অনুমোদনহীন নিন্ম মানের ঔষধ বিক্রি এবং কসমেটিকস ও মুদি আইটেম বিক্রির অভিযোগে মেসার্স নওজোয়ান মেডিকেল হল, মেসার্স সিটি মেডিকেল হল, মেসার্স আজাদ মেডিকেল হল, ঈমাম মেডিকেল হল, শরীফ মেডিকেল হল, মিজান মেডিকেল হল ও রফিক মেডিসিন কর্নারকে ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রিয়াজুর রহমান জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৭টি দোকানে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদায়কৃত জরিমানার টাকা রাষ্ট্র্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।
https://slotbet.online/