• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা ভোলায়

এইচ আর সুমন, ভোলা প্রতিনিধি / ৫ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

ভোলার লালমোহনে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মো. নয়ন (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ২ জুলাই দুপুর দেড়টার দিকে বাড়ি ফেরার পথে উপজেলার পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের শনিরপোল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নয়ন একই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী মো. সালাউদ্দিনের ছেলে। তিনি ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

এসময় আহত হয়েছেন তার দুই সহপাঠী। তবে এখনও তাদের নাম জানা যায়নি। তাদের গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 
লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। কে বা কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/