• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত বরিশাল বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন অধ্যাপক জাবের আহমেদ সিজারিয়ান এর পর মাইশার মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ পরিবারের বিএম কলেজের ম্যানেজমেন্ট ফেস্ট অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে দুই কলেজের যৌথ ম্যারাথন টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম, নামল ৯৮ ডলারে অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে: এমপি সরওয়ার উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন, ফুলেল শুভেচ্ছায় বরণ

বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ৭০ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২৬

বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে রবিবার সকাল ১১:০০ টায় নগরীর ৫নং ওয়ার্ডের আলহাজ্ব দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়। সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এ ক্যাম্পেইন উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন থেকে কোনো শিশু বাদ না পড়ে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। নগর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি শিশুর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাওয়ার অধিকার রয়েছে। ক্যাম্পেইন বাস্তবায়নে ইতোমধ্যে বিসিসি প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছে বলেও তিনি জানান।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুলের গুরুত্ব তুলে ধরে মায়েদের উদ্দেশে প্রশাসক বলেন, সুস্থ শিশুরাই আগামীর সুস্থ সমাজ ও সমৃদ্ধ রাষ্ট্রের ভিত্তি। সময়মতো ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুদের সুস্থ, সবল ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে হবে। শিশুদের প্রয়োজনীয় পুষ্টি ও পরিচর্যা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে তারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী’র সভাপতিত্বে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মোঃ সাইফুল হাসান, বরিশাল সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. মোঃ ফজলে রাব্বি ও দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি রিয়াজুর কবির বিশেষ অতিথির বক্তৃতা করেন। এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় নগরীর ২২০টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৯৫০ জন শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজার ৭৬০ জন শিশুদের একটি লাল রঙের ক্যাপসুলসহ প্রায় ৫৮ হাজার ৭১০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্ধারিত কেন্দ্রগুলোতে এ ক্যাম্পেইন চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/