• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
নয়াভাঙনী নদীতে লাকড়িবোঝাই ট্রলারে ডাকাতি বিশ্ব পরিবেশ দিবসে মুলাদীতে শিশুদের র‌্যালি বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন মহিপুরে তিনটি খালের বাঁধ অপসারণ, রক্ষা পেল গোলগাছে বাগান কলাপাড়ায় সাংবাদিক নির্যাতন এর ঘটনায় ছাত্র দল নেতা বহিস্কার শহীদ ওসমান হাদির স্মরণে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া, সংবর্ধনা ও উপহার বিতরণ ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২ শতাধিক থ্রিহুইলার জব্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বরিশালের হিজলার মেঘনায় ভাসমান অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন

কলাপাড়ায় সাংবাদিক নির্যাতন এর ঘটনায় ছাত্র দল নেতা বহিস্কার

কলাপাড়া উপজেলা প্রতিনিধি / ৪ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মো. মোয়াজ্জেম হোসেনের (৪০) ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় কলাপাড়া  সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেনকে বহিস্কার করা হয়েছে।
 রবিবার বিকেলে পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন সিদ্ধান্তের কথা জানা গেছে। বেল্লাল হোসেনের বহিস্কারাদেশ পটুয়াখালী জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এবং সদস্য সচিব জাকারিয়া আহমেদ অনুমোদন করেছেন।
গতকাল শনিবার রাত সাড়ে আটটার সময় কলাপাড়া উপজেলার নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মো. মোয়াজ্জেম হোসেন কলাপাড়া পৌর শহরের সদর রোড এলাকায় লোকমানের মোবাইলের দোকানে বসা ছিলেন। এ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ওরফে ফাহিম ও মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনের নেতৃত্বে ৭-৮ জন ছাত্রদল নেতাকর্মী তাঁকে ডেকে দোকান থেকে বের করে। এরপর রাস্তায় ফেলে ওই সকল নেতা-কর্মীরা তাঁকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে সে দৌড়ে দোকানের ভিতর আশ্রয় নিলে তাঁকে দ্বিতীয় দফা দোকান থেকে টেনে বের করে মারধর করা হয়। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।
সাংবাদিক মোয়াজ্জেম হোসেন এখন গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেনকে বহিস্কার করা হলেও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ওরফে ফাহিমকে বহিস্কার না করার ঘটনায় মোয়াজ্জেম হোসেনের পরিবার অসন্তোষ প্রকাশ করেছে।
এদিকে মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার ঘটনায় কলাপাড়া প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি,  কলাপাড়া সাংবাদিক ইউনিয়ন তীব্র নিন্দা জানিয়েছে। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে শাস্তি প্রদান করার জন্য আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/