• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ ‎লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ ‎নিরাপদ সড়কের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলার সংঘর্ষে ববি শিক্ষার্থী ইয়াসিনসহ নিহত ৩, জাতীয় ছাত্রশক্তির শোক দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ, ববি শিক্ষার্থী সহ নিহত ২

নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশালে ঝটিকা মিছিল

স্টাফ রিপোর্টার / ১০৩ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরে ঝটিকা মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। আজ রবিবার ২১ জুন দুপুরে নগরের বগুড়া রোড এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলকারীরা নগরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় তারা শুভ শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই এবং শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে এ ধরনের স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীদের বহন করা ব্যানারে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহর ছবি ছিল।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই মিছিলকারীরা সেখান থেকে পালিয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/