• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ ‎লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ ‎নিরাপদ সড়কের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলার সংঘর্ষে ববি শিক্ষার্থী ইয়াসিনসহ নিহত ৩, জাতীয় ছাত্রশক্তির শোক দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ, ববি শিক্ষার্থী সহ নিহত ২

পুলিশি অভিযানকালে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৮৬ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২৬

বরিশাল নগরীতে পুলিশি অভিযানের সময় পালাতে গিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেনন (৪২) মারা গেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। আজ রোববার ২১ জুন বিকেল সোয়া ৩টার দিকে নগরের পশ্চিম কাউনিয়ায় খান বাড়িতে এ ঘটনা ঘটে। হয়রানির ভয়ে স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হাসপাতাল থেকে নিয়ে গেছেন।

জানা গেছে, মেনন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার পিতা মরহুম প্রকৌশলী হেমায়েত উদ্দিন বাদশা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

স্বজনরা জানিয়েছেন, মেননকে গ্রেপ্তার করতে রোববার বিকেল ৩টার দিকে খান বাড়িতে কাউনিয়া থানার ৯-১০ জন পুলিশ যান। তখন মেনন বাসাতে ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি বাসার পেছনের দেয়াল টপকে পালাবার চেষ্টা করেন। দেয়াল টপকে অপরপ্রান্তে একটি ড্রেনের স্লাবের ওপর পড়ার পর অসুস্থ হয়ে যান। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

এ ব্যাপারে কাউনিয়া থানার ওসি সঞ্জীব কুমার নাথ জানান, মেনন দুটি মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের জন্য রোববার বিকেল ৩টার দিকে কাউনিয়া থানা পুলিশ খান বাড়িতে যায়। বাড়ির মহিলারা জানান তিনি বাড়িতে নেই। এতে আশ্বস্ত হয়ে পুলিশ বাড়ি থেকে ফেরত আসে। এরপরেও তিনি পালাতে গিয়ে ড্রেনের ওপর পড়ে মারা গেছে বলে শুনেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/