• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

মহিপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

কলাপাড়া উপজেলা প্রতিনিধি / ৫৫ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২৬

পটুয়াখালীর মহিপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ ৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২০ জুন) মহিপুর থানা পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার( ভূমি)  মো ইয়াসীন সাদেকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মহিপুর থানার এসআই (নিঃ) জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ৫ গ্রাম গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় পৃথক চারটি মামলায় তাদের দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— অনন্তপাড়া গ্রামের করম হাওলাদারের ছেলে আতিকুর রহমান (১৯), একই গ্রামের জুলফিকার আলী খলিফার ছেলে মো. মনির খলিফা (৫১), চর ধুলাসার গ্রামের মো. বিল্লালের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৫) এবং নয়াকাটা গ্রামের মো. আল আমিনের ছেলে সোহেল রানা (২৪)।
আদালত আতিকুর রহমান ও সোহেল রানাকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া মনির খলিফা ও আবু বক্কর সিদ্দিককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।আজ রবিবার তাদের পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ‘মাদকের বিরুদ্ধে মহিপুর থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/