• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

কাজী বাবুল স্মৃতি ক্যারম টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৬৭ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬

ক্রীড়াচর্চার মাধ্যমে সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং তরুণদের মধ্যে সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সেতুবন্ধন ক্লাব ও পাঠাগার আয়োজিত “কাজী নাসির উদ্দিন বাবুল স্মৃতি ক্যারম টুর্নামেন্ট-২০২৬” এর ফাইনাল খেলা গত ১৯ জুন অনুষ্ঠিত হয়েছে। প্রাণবন্ত আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

প্রয়াত কাজী নাসির উদ্দিন বাবুল ছিলেন এই সেতুবন্ধন ক্লাব ও পাঠাগারের প্রতিষ্ঠাতা। তাঁর স্মৃতিকে অম্লান রাখতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন তাঁর কনিষ্ঠ সন্তান কাজী রাব্বি।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতুবন্ধন ক্লাব ও পাঠাগারের সভাপতি কাজী আব্দুল্লাহ আল রাসেল। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক আলী আহমদ মিয়া, সহ-সভাপতি মো. অলিউল্লাহ হাওলাদার, কোষাধ্যক্ষ ফিরোজ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলী মাঝি, পরিকল্পনা সম্পাদক কাজী জামশেদ আলম এবং দপ্তর সম্পাদক মাহমুদ হাসান।

এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী দর্শক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে প্রতিযোগিতার আনন্দ ভাগাভাগি করেন।

রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় ‘সোহেল স্মৃতি স্পোর্টিং ক্লাব’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে ‘বন্ধু মহল’ রানার্সআপ হওয়ার কৃতিত্ব লাভ করে।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় সেতুবন্ধন ক্লাব ও পাঠাগারের সভাপতি কাজী রাসেল বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সফল আয়োজনের মধ্য দিয়ে কাজী নাসির উদ্দিন বাবুল স্মৃতি ক্যারম টুর্নামেন্ট-২০২৬ শেষ হলেও অংশগ্রহণকারী ও দর্শকদের মাঝে এর আনন্দ ও স্মৃতি দীর্ঘদিন ধরে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/