• শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

বিএম কলেজ ছাত্র সংসদের গঠনতন্ত্র সংশোধনে কমিটি

স্টাফ রিপোর্টার / ২০ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদ পুনর্গঠন উদ্যোগের অংশ হিসেবে গঠনতন্ত্র সংশোধন ও পরিমার্জনে কমিটি করা হয়েছে। বুধবার কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ মো. তাজুল ইসলাম বলেন, তিন সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. মহিতকে। সদস্য হিসেবে রয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাশেদ খান শাহীন এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মাইনুল ইসলাম। কমিটিকে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হলেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।

দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বিএম কলেজে প্রায় ৩২ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। কলেজটিতে ২২টি বিষয়ে স্নাতক (সম্মান) এবং ১৯টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে।

১৮৮৯ সালে প্রতিষ্ঠিত কলেজটিতে প্রথম ছাত্র সংসদ গঠিত হয় ১৯৫২-৫৩ শিক্ষাবর্ষে। সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০২ সালের ১৩ অগাস্ট। এরপর আর কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি।

দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। ২০২৫ সালের অক্টোবরে এক শিক্ষার্থী নির্বাচনের দাবিতে আমরণ অনশনও শুরু করেন। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতেই কলেজ কর্তৃপক্ষ গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ নেয়।

কলেজের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী কাজী সাইফুল বাশার বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ গঠনতন্ত্র সংশোধনের কাজ হাতে নিয়েছে। দ্রুত সময়ের মধ্যে এ কাজ শেষ করে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে আমরা আশা করছি।

কলেজ অধ্যক্ষ শেখ মো. তাজুল ইসলাম বলেন, কমিটির প্রথম সভার পরই কাজ শেষ করতে কত সময় লাগতে পারে, সে বিষয়ে বলা যাবে। তবে আমাদের লক্ষ্য দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা। তবে গঠনতন্ত্র সংশোধনের পরও ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে দুটি বিষয় গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

অধ্যক্ষের ভাষ্য, এর একটি হচ্ছে সরকারিভাবে স্থগিত থাকা ছাত্র সংসদের তহবিল সংক্রান্ত বিষয়, অন্যটি নির্বাচন আয়োজনের জন্য সরকারের অনুমোদন। এই দুটি বিষয়ে সিদ্ধান্তের ওপরই নির্বাচন আয়োজন নির্ভর করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/