• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের কমিটিতে সঞ্জয় কুমার গুহ পুলক চ্যাটার্জির মৃত্যু সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ দেখিয়েছে : জহির উদ্দিন স্বপন আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছেন : গণপূর্ত প্রতিমন্ত্রী বরিশালের আওয়ামী লীগ নেতা শিপন গ্রেপ্তার নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছি : জহির উদ্দিন স্বপন বরিশালে তালাবদ্ধ বাড়ি থেকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার মরদেহ উদ্ধার, স্ত্রী পলাতক বরিশালে পরিবহনের ধাক্কায় শিক্ষিকা নিহত, মহাসড়ক অবরোধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ বাবার কর্মস্থল বনিক বার্তায় নিয়োগ পেলেন পুত্র

আর্জেন্টিনার খেলা শেষে পা পিছলে নদীতে পড়ে বৃদ্ধের মৃত্যু

পিরোজপুর জেলা প্রতিনিধি / ১৬৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২৬

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় আর্জেন্টিনার খেলা দেখা শেষে পা পিছলে নদীতে পড়ে আলী হোসেন মাঝি নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আলী হোসেন মাঝি (৭৫) উত্তর শিয়ালকাঠি গ্রামের মৃত হাজী মহব্বত আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে আলী হোসেন মাঝি স্থানীয় মঞ্জু মার্কেটের একটি দোকানে বসে আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন। খেলা দেখা শেষে সকাল সাড়ে ৮টার দিকে তিনি নিজ বাড়ির সামনের পোনা নদীর খেজুর গাছের ঘাটলায় গোসল করতে যান। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। পরে তিনি স্রোতের টানে ভেসে বাঞ্ছার খাল এলাকার দিকে চলে যান।

সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় বরফ কলসংলগ্ন মামুনের দোকানের সামনে নদীতে একটি লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে স্থানীয় লোকজন নৌকার সাহায্যে লাশটি উদ্ধার করেন। পরে সেটি আলী হোসেন মাঝির লাশ বলে শনাক্ত করা হয়।

মৃতের ভাই জাহাঙ্গীর হোসেন মাঝি জানান, সকালে তিনি মঞ্জু মার্কেটে গিয়ে ফুটবল খেলা দেখেন। পরে বাড়ির সামনে নদীতে গোসল করতে যান। ধারণা করা হচ্ছে, গোসলের সময় অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

ভাণ্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) রত্নেশ্বর কুমার মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে অসাবধানতাবশত নদীতে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/