• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

পটুয়াখালী জেলা প্রতিনিধি / ১২৬ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২৬

পটুয়াখালী সদরে নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নেমে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৭ জুন) সকালে উপজেলার কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চৌদ্দবুড়িয়া এলাকার শিকদার বাড়ির আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে মোহাম্মদ নূহু (২৫) এবং একই এলাকার মোহাম্মদ আশরাফ চৌকিদার (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি নতুন নির্মিত সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নূহু। একপর্যায়ে তিনি ট্যাংকের ভেতরেই অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে আশরাফ মোল্লা ট্যাংকের ভেতরে নামলে তিনিও অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ট্যাংকের একটি অংশ ভেঙে দুজনকে বাইরে বের করে আনলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।

স্থানীয়দের ধারণা, সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। পুলিশ ঘটনাস্থলের তথ্য সংগ্রহ করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/